ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

নিষেধাজ্ঞা শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেইলর

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:     গত ২৫ জুলাই শেষ হয়েছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলরের আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই তার।

আগামী ৭ আগস্ট বুলাওয়েতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচ উপলক্ষে দেশটির ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন টেইলর।

বুধবার (৩০ জুলাই) জিম্বাবুয়ে ক্রিকেটের অফিসিয়াল ফেসবুকে জানানো হয় এ তথ্য।

২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন টেইলর। এর চার মাস পরই আসে তার নিষেধাজ্ঞার খবর। টেস্টে ৩৬.২৫ গড়ে তার রান দুই হাজার ৩২০, জিম্বাবুয়ের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। এই সংস্করণে তার ছয় সেঞ্চুরির পাঁচটিই বাংলাদেশের বিপক্ষে।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও টেইলরের ফেরা নিয়ে উচ্ছ্বসিত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগেই তিনি বলেন, ‘গত আট-দশ মাসে ও নিজের মতো করে যেভাবে কঠোর পরিশ্রম করেছে, সেটা দেখেছি। দলে ওকে আবার পেয়ে আমি খুব খুশি। ওর অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি হতে পারে।’

উল্লেখ্য, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন টেইলর। ইংলিশ ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারের হয়ে তিন বছরের কোলপ্যাক চুক্তি করেছিলেন তিনি। পরে ২০১৭ সালে আবারও ফেরেন জাতীয় দলে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৭ বার পঠিত হয়েছে