ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জুনিয়র টাইগাররা

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতির প্রথম পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের যুবারা। ওপেনার রিফাত বেগের ফিফটি ও কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। রিফাতের ৭৮ বলে ৭৭, ফরিদ হাসানের ৩৮, মোহাম্মদ আবদুল্লাহর ৩৭, আজিজুল হাকিমের ৩৪, দেবাশীষ দেবার ৩৪ ও রিজানের ৩০ রানের কল্যাণে ২৮৪ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে শেল্টন মাজভিতোরেরা ৩টি উইকেট নেন। রান তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না জিম্বাবুয়ে। দলটির হয়ে বেনি জুজে সর্বোচ্চ ৪৭ রান করেছেন। মাইকেল ব্লিগনাটের ব্যাট থেকে আসে ৩০ রান। মার্শাল মাশাভা করেন ১৬ রান। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হাসান ও স্পিন অলরাউন্ডার আজিজুল হাকিম। গ্রুপপর্বে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচ হেরে পয়েন্টশূন্য থাকল জিম্বাবুয়ে। আজ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবেন বাংলাদেশের যুবারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
১১ বার পঠিত হয়েছে