ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও দশে নামলো বাংলাদেশ

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নামলো বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের ২০ দলের মধ্যে ৯ থেকে আবারও দশম স্থানে নেমে গেছে টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদে এই সংস্করণে অবনমন হয়েছে বাংলাদেশের। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে।

সবশেষ শ্রীলঙ্কার মাটিতে একটি ওয়ানডে জয় পাওয়ার পর দশ থেকে ৯ নম্বরে উঠে এসেছিল টিম টাইগার্স। এবার না খেলেই আবারও অবনমন হলো শান্ত-লিটনদের। এর আগে, ২০২৫ সালের মে মাসে আবার দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা এখন নবম, আর এক পয়েন্ট কম নিয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা।

এদিকে, এক ধাপ নেমে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পঞ্চম স্থানে এবং এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত, আর দ্বিতীয় স্থানে রয়েছে রানার্সআপ নিউজিল্যান্ড।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৭ বার পঠিত হয়েছে