1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

শারীরিকভাবে অক্ষম কাউকে হজে পাঠানো হবে না: ধর্ম উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক: শারীরিকভাবে অক্ষম কিংবা অসুস্থ ব্যক্তিকে হজ পালনের জন্য সৌদি আরবে পাঠানো যাবে না—এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও উমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এই সতর্কবার্তা দেন।

তিনি জানান, গত হজ মৌসুমে শারীরিকভাবে অক্ষম এমন অনেক হাজিকে পাঠানো হয়েছিল, যা হজ পালনের ক্ষেত্রে চরম বিড়ম্বনার সৃষ্টি করে। উদাহরণ টেনে তিনি বলেন, “একজন হাজির পা নেই, তার জামাই ও স্ত্রীও শারীরিকভাবে অক্ষম। আবার আরেকজনের পায়ের নিচে সিরোসিসসহ মারাত্মক চর্মরোগ ছিল, উঠতে পারছিলেন না—তাকে এজেন্সির লোকজন ফেলে চলে যায়। এমনকি ৮২ বছরের এক মানসিক রোগী হজ শুরুর আগেই হারিয়ে যান, যাকে আর খুঁজে পাওয়া যায়নি।”

ধর্ম উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “পয়সার জন্য এমন কাউকে পাঠানো যাবে না, যে হজ করতে সক্ষম নয়। এ বছর থেকে সিভিল সার্জনের সনদ এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর পরামর্শ ছাড়া কাউকে পাঠানো হবে না।”

হজ ব্যবস্থাপনার অন্যান্য সমস্যার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশি হাজিদের জন্য ক্যাটারিং সার্ভিস বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে, কারণ অধিকাংশ হাজি সৌদি খাবারে অভ্যস্ত নন। মিনা, মুজদালিফা ও আরাফাতে টয়লেটের সংখ্যা বাড়ানো এবং আবাসন ব্যবস্থা উন্নত করার জন্যও দাবি জানানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, অনেক স্থানে এমন সংকীর্ণ আবাসন দেওয়া হয় যেখানে চিৎ হয়ে ঘুমানো সম্ভব হয় না। এছাড়া মুজদালিফাতে শেষ রাতে পানি না থাকার বিষয়েও সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এজেন্সি মালিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আমাদের কোনো বিরোধ নেই, বরং আমরা এক পরিবারের মতো টিম স্পিরিট নিয়ে কাজ করব। হজের বিমানভাড়া নির্ধারণে হাবের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে এবং সব আলোচনা হবে স্বচ্ছভাবে। আমার মন্ত্রণালয়ে হজ নিয়ে কেউ ঘুষ নিলে কঠোর শাস্তি দেওয়া হবে।”

হজযাত্রীদের উদ্দেশে তিনি সৌদি আরবে জর্দা, তামাক ও সিগারেট না নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “এসব আমাদের দেশে মাদক হিসেবে ধরা না হলেও সৌদিতে মাদক হিসেবে বিবেচিত হয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনাকে মধ্যসত্ত্বভোগীদের প্রভাবমুক্ত রাখতে হাবের সহযোগিতা প্রয়োজন, যাতে সুষ্ঠু ও সম্মানজনকভাবে হজ আয়োজন করা সম্ভব হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews