ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

আগামী সপ্তাহেই ভোটের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কী কী বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটের পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সকলকে জানানো হবে। এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। সেই আবেদনগুলোর যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
১২ বার পঠিত হয়েছে