ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

নভেম্বরে ভারতে আসছে আর্জেন্টিনা

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে জানা গেল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের ভারত সফরের দিনক্ষণ। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন— এএফএ।

বিবৃতিতে এএফএ লিখেছে, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় উইন্ডো ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।

তবে রাজ্যের কোন শহর কিংবা কোন ভেন্যুতে খেলবে সেটি এখনও নিশ্চিত হয়নি। এমনকি অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে আর্জেন্টিনার ভারত সফর শঙ্কায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্টিনেজদের ভারত সফরের সূচি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
৭ বার পঠিত হয়েছে