ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র নির্মাণাধীন জাহাজসমূহের অগ্রগতি পরিদর্শন করেছেন।

গত শুক্রবার তিনি চীনের জিংজিয়াং নানইয়াংশিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ড ঘুরে দেখেন। জাহাজের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহ করছে। সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ার দু’টি যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরো শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরো সহজ হবে।

নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শনকালে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিএসসি’র জাহাজের বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ যুক্ত হলে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহণ সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নৌপরিবহন খাত আরো শক্তিশালী হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
১০ বার পঠিত হয়েছে