1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সমন্বিত উদ্যোগে কমছে যানজট; ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তি লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

আজকের স্বর্ণের দাম: ২৭ আগস্ট ২০২৫

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক : টানা ২ দফায় বাড়ানোর পর এক দফায় কমিয়ে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। বুধবার (২৭ আগস্ট) থেকে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৬ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews