ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় ব্যাংকিং খাতে লুটপাট কমেছে: অর্থনীতিবিদ ড. জাহিদ

প্রতিনিধির নাম :

অর্থনীতি ডেস্ক: আর্থিক ব্যাবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা ফিরেছে। তবে এটা পলিসির কারণে আসেনি। দুর্বৃত্তরা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ায় ব্যাংকিং খাতে লুটপাট কমেছে। শনিবার (৩০ আগস্ট) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত ‘মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তব্য’ এ এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। জানান, রাজনৈতিক সংস্কার গুরুত্ব পেলেও অর্থনৈতিক সংস্কার প্রাধান্য পাচ্ছে না।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, ট্রাম্প ট্যারিফকে প্রথমে মহাবিপদ মনে হলেও, এখন এটা বড় সুযোগ বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারীত্ব বাড়বে।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেকেএই লিড ইকোনমিস্টের মতে, ২০২৪ এর তুলনায় ২০২৫ এ অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক। রফতানি ও রেমিট্যান্সে উন্নতি তথ্য উপাত্তে পাওয়া যাচ্ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশ অবনতি ঘটেছে। কর্মসংস্থানও তেমন হচ্ছে না। বেড়েছে হতদরিদ্রও।

পিপিআরসির জরিপের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, টাকা না দিলে কিছুই হয় না এমন কথা বলেছেন ৭৫ শতাংশ মানুষ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৫ বার পঠিত হয়েছে