1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে চীনে ৩ দিনের সরকারি সফর শুরু পররাষ্ট্রমন্ত্রীর মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী উপহার ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ৫৬৮

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৮ জন করে মোট ৩৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews