ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাণিজ্য সক্ষমতা, রপ্তানি বহুমুখীকরণ ও অবকাঠামো উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও Logo কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা Logo ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫, সুনামি সতর্কতা জারি Logo জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন Logo বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী Logo সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া: মস্কো Logo চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ Logo কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ Logo দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ব্যালট সংকট; পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ

জনপ্রিয় একটি ফিচার ফিরিয়ে আনছে ফেসবুক

প্রতিনিধির নাম :

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার তেমনই একটি জনপ্রিয় ফিচার ফিরিয়ে আনছে ফেসবুক। যা ব্যবহারকারীদের স্মৃতিকাতর করে তুলবে। ফেসবুকের একসময়কার জনপ্রিয় ফিচার ‘পোক’। মনে আছে নিশ্চয়ই, যারা ২০১৪ সালের আগে ফেসবুক ব্যবহার করতেন তারা এটি ভালোভাবে মনে করতে পারবেন। বন্ধুদের যখন তখন ‘পোক’ করা ছিল সেসময়ের ট্রেন্ড। ‘ফ্লার্ট’ করতেও অনেকে পছন্দের মানুষটিকে পোক করতেন।

মূলত তরুণ প্রজন্মের মধ্যে তাই এই ফিচারের জুড়ি মেলা ছিল ভার। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেসেঞ্জার, লাইক ও বিভিন্ন রকমের রিঅ্যাকশন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে পোক তার গুরুত্ব হারায়। ২০০৪ সালে আত্মপ্রকাশ করা ‘পোক’ ফিচারটি ২০১৪ সালে সরিয়েও নেওয়া হয়। এখন ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারবেন। সার্চ করে কিংবা অন্য কোনো পেজ থেকে তাকে খুঁজে পাওয়ারও দরকার নেই।

সরাসরিই তা করা যাবে। একই ভাবে আপনাকে কেউ পোক করলে আপনি নোটিফিকেশন পাবেন। তাছাড়া এবার নানা ইমোজি ব্যবহার করারও সুযোগ থাকছে। নিশ্চিত ভাবেই এই ফিচার পুরোনো ইউজারদের নস্ট্যালজিয়া ফেরাবে। পাশাপাশি তা আকর্ষণ করবে নতুন প্রজন্মকেও। আর সেটাই লক্ষ্য মেটার। আরও বেশি করে জেন জেডকে ফেসবুকের প্রতি আকর্ষিত করা। এখন দেখার পালা রিলস, স্টোরিতে বুঁদ থাকা প্রজন্মকে ‘পোক’ ফিচারটিকে কতটা আকর্ষিত করতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
৩ বার পঠিত হয়েছে