ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

ইসরাইলের ঔদ্ধত্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল। গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সবশেষ কাতারের রাজধানী দোহায় ইসরাইলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরাইলের এমন ঔদ্ধত্যের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে।’
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
১১ বার পঠিত হয়েছে