1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, বায়োইকোনমি রেজুলেশন গৃহীত রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা জান্তা ঘাঁটিসহ মালির বিভিন্ন জেলায় সংঘর্ষ রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১ ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক

শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড।

২০২৩-২০২৪ অর্থবছরে বিমানবন্দরটির রাজস্ব আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা। ওই অর্থবছরের তুলনায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রায় ৩৩ কোটি টাকা বেশি আয় হয়েছে।

আজ রোববার শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চত করে বলেন, শাহ আমানত বিমানবন্দরে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। বলা যায়, প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড রাজস্ব আয় হয়েছে। মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায়সহ নানা খাত থেকে এবার সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে। একইসাথে উল্লেখযোগ্যভাবে যাত্রী যাতায়াতও বেড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ৩৬ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে আয় হয়েছিল ২২৫ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ৩৩ কোটি টাকা। আর ২০২১-২০২২ অর্থবছরে আয় হয়েছিল ৭৯ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ২৭ কোটি টাকা।  ২০২০-২০২১ অর্থবছরে আয় হয়েছিল মাত্র ৩০ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ২৬ কোটি টাকা।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০০ সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পায় শাহ আমানত বিমানবন্দর। নতুন করে অ্যাপ্রোন এরিয়া তৈরি করায় বিমান ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২০টিরও বেশি। সেইসঙ্গে বছর বছর বেড়েছে যাত্রী পরিবহন। গত অর্থবছরে তা তুলনামূলক বেড়েছে। সর্বোচ্চ রাজস্ব আয়ের পাশাপাশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীও বেড়েছে ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews