ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ কারাগার থেকে তাদের চিফ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের বিষয় শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তাদেরকে তিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।

গত ৬ জানুয়ারি ২ কোটি ৪৫ লাখ গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মতিউর রহমান ও লায়লা কানিজের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসদুদ্দেশ্যে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান করে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ের মাধ্যমে পারস্পরিক যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জন করেন।

গত ১৪ জানুয়ারি ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
২৫ বার পঠিত হয়েছে