ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা, দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি জোরদার

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান এবং সেখানে আয়োজিত এক সভায় যোগ দেন।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় উৎসবগুলো সামাজিক সম্প্রীতি ও মিলনের বন্ধনকে শক্তিশালী করে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে উল্লেখ করেন, পূজার সময় সামনাসামনি দেখা ও কথা বলার সুযোগ বছরে একবার আসে, যা পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করেন এবং পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৈঠকে নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর সারাদেশে এক হাজারেরও বেশি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে এবং সর্বত্র পূজার প্রস্তুতি পুরোদমে চলছে।

এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব ঘিরে দেশের শিক্ষার্থীরা এবার টানা ১২ দিনের ছুটি পেতে পারে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের জন্য ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ১২ দিনের বিরতি উপভোগ করবে।

অন্যদিকে সরকারি অফিসগুলোতেও দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটির সম্ভাবনা রয়েছে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটি, তার পর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরাও দীর্ঘ ছুটির সুযোগ পাবেন।

ধর্মীয় ও সাংস্কৃতিক এই বৃহৎ উৎসবকে ঘিরে রাজধানীসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৫ বার পঠিত হয়েছে