1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

আর্সেনালের দায়িত্ব ছাড়ছেন ওয়েঙ্গার!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনালের। এ নিয়ে বারবারই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। তারই জেরে অনেক দিন ধরেই তাকে কোচের পদ থেকে সরানোর দাবিতে সোচ্চার আর্সেনাল সমর্থকরা। তবে ওয়েঙ্গার কখনোই দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখাননি। কিন্তু এবার পরিস্থিতি পাল্টেছে। রবিবার রাতে নর্টিংহ্যাম ফরেস্ট এফসির বিপক্ষে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে আর্সেনাল বিদায় নেয়াটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ওয়েঙ্গার।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, আরও দু’বছর চুক্তি থাকলেও ম্যাচ শেষ হওয়ার পরেই আর্সেনাল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ওয়েঙ্গার। তবে তিনি শর্ত দিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী মিকেল আর্তেতা যদি আর্সেনালের দায়িত্ব নিতে রাজি হলেই তিনি সরবেন।

তিন ম্যাচ নির্বাসিত থাকায় রিজার্ভ বেঞ্চে বসতে পারেননি ওয়েঙ্গার। গ্যালারি থেকেই তিনি দেখলেন দলের বিপর্যয়। হতাশ ওয়েঙ্গার বলেছেন, ‘গ্যালারি থেকে এভাবে হারতে দেখা অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমরা কখনোই জেতার মতো খেলিনি।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews