ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ও রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:   তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম এবং নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন হয়েছে।শিরোপা নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে চট্টগ্রাম হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বাগতিক কুমিল্লাকে ৩৪-৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে নারী বিভাগের একপেশে ফাইনালে রাঙ্গামাটি ৩১-১৩ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়ে  শিরোপা জয় করে।

কুমিল্লা জিমন্যেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২-১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩-২১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়, যেখানে শেষ হাসি হাসে চট্টগ্রাম।

নারী বিভাগে চারটি দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সেরা দুই দল হিসেবে ফাইনালে পৌঁছায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। ফাইনালে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে এবং খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এছাড়াও অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং কুমিল্লা জেলার ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
১১ বার পঠিত হয়েছে