ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

গম্ভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:   দাবিটি আগেই তুলেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের সাবেক এই তারকার জানিয়েছেন, গৌতম গম্ভীর সেচ্ছ্বাচারিতা করছেন। শ্রীকান্তের মতে, ভারতের দল ঘোষণার সময় নাকি অধিনায়কের আগে লেখা হয় প্রধান কোচের পছন্দের এক খেলোয়াড়ের নাম। ওই খেলোয়াড়কে নিয়েই ঘটেছে বড় কাণ্ড। বিতর্কও ছড়িয়েছে বহুদূর!

ভারতের কোচ গৌতমকে নিয়ে বিতর্ক মূলত একটি ডিনার পার্টি থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিজের বাড়িতে সবাইকে দাওয়াত দেন গৌতম। ভারত দলের স্কোয়াডের সবাই ছিলেন সেখানে। ক্যারিবিয়ানরাও। ওই দলে যোগ হন হার্ষিত রানা। ডিনারে এই ক্রিকেটারের থাকা নিয়েই উঠেছে প্রশ্ন!

হার্ষিত এই সিরিজে খেলছেন না। কিন্তু কেন টিম হোটেলের বাকি সবার সঙ্গে আছেন, সেই বিষয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে হার্ষিত টিমের সঙ্গে গৌতমের বাড়িতে আসেনি। নিজের গাড়িতে চেপে এসেছেন। তবুও টিমের ডিনারে তার থাকা নিয়ে অনেকের ক্ষোভ।দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। কেউ বলছেন, ‘গৌতম যেখানে যাবেন সেখানে হার্ষিত থাকবেন না, তা কি হয়!’  সমর্থকদের আরেক অংশের দাবি, গৌতম এই কাজটি ঠিক করেননি মোটেও।

অনেকে আবার এই দাবির বিপক্ষে। যেহেতু এটা গৌতমের ব্যক্তিগত পার্টি, তাই তিনি কাকে ডাকবেন সেটা সম্পূর্ণরূপে তার সিদ্ধান্ত। এখানে ভারতের ক্রিকেট বোর্ডের বাধা দেওয়ার এখতিয়ার নেই। তবে গৌতমকে নিয়ে বিতর্ক বেড়েছে একমাত্র হার্ষিতকে ডাকার কারণেই। তাছাড়া সিরিজ চলাকালে দলের সঙ্গে বাইরের কারও আলোচনা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।এই বিতর্ক নিয়ে এখনও কিছু বলেননি গৌতম। হার্ষিতও এড়িয়ে গেছেন মিডিয়া।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
১৩ বার পঠিত হয়েছে