ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

বদলা নেওয়ার লক্ষ্য নিয়ে সেই হংকংয়ে যাচ্ছেন হামজারা

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:  অবিশ্বাস্য একটা পয়েন্ট ধরা দিতে দিতেও দিলো না। এক মিনিটের ঝড়ে সে স্বপ্নটা ছিনতাই হয়ে গেল হংকংয়ের বিপক্ষে। ৪-৩ গোলে হারের সে দুঃস্বপ্ন এক পাশে রেখে সামনে তাকানোর সময় এখন। আর ৩ দিন পরই যে বাংলাদেশের প্রতিপক্ষ আবার এই হংকংই! ফিরতি লড়াইয়ে বদলাটা নিতে আজ দুপুরে দেশ ছেড়েছেন হামজা চৌধুরীরা।

একদিন আগেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চে ভরা এক ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচটি ছিল নানা চড়াই উতরাইয়ে ভরা, আশার আলো জ্বেলে শেষ পর্যন্ত কষ্টের হার মেনে নিতে হয়েছে দলকে।

তবে বিমানবন্দরে অবশ্য সে আবেগের দেখা মিলল না। খেলোয়াড়দের দেখা মিলল শান্ত চেহারায়। কেউ হেডফোন কানে দিয়ে নিজের জগতে, কেউবা ফোনে স্ক্রল করছেন চুপচাপ। আবার কেউ কেউ কফির কাপ হাতে গল্প করছেন।

বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতেই গোল করে দলকে জ্বালিয়ে দিয়েছিলেন হামজা চৌধুরি। লাউঞ্জে বসে তাকেও দেখা গেল হালকা হাসিতে। আরেক পাশে ছিলেন শমিত সোম ও জামাল ভূঁইয়া। সবার চোখ মুখ শান্ত হলেও ভেতরে যে আগের দিনের হারের স্মৃতি ঘুরপাক খাচ্ছে, তা আর বলতে!

আগামী ১৪ অক্টোবর কাওলুনের কাই তাক স্পোর্টস পার্কে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। জাতীয় স্টেডিয়ামের রোমাঞ্চকর হারটাকে হামজা-শমিত-জামালরা নিশ্চয়ই সেদিন জয়ে রূপ দিতে চাইবেন!

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
২৭ বার পঠিত হয়েছে