ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক:   রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলার ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবার কিয়েভের জ্বালানিমন্ত্রী এ কথা জানিয়েছেন।সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে।

রাশিয়ার এসব হামলায় ইউক্রেনের প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি রয়েছে।কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে রাশিয়ার আক্রমণের ফলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। যার ফলে, ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তবে কোথায় বা কোন অঞ্চলে এই হামলা চালানো হচ্ছে, তা নির্দিষ্ট করেননি তিনি।

রাশিয়া তার প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া সর্বশেষ যেখানে হামলা চালিয়েছে, সেই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, এই হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনও সাম্প্রতিক সময়ে মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করতে ও দেশজুড়ে জ্বালানি ঘাটতি তৈরি করতে, রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
১৫ বার পঠিত হয়েছে