1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গভীর রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

গভীর রাতে পঞ্চগড়ের দরিদ্র শীতার্তদের বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। শুক্রবার রাত ১০ টায় এই শীত বস্ত্র অভিযান শুরু হয়। জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি এসব কম্বল বিতরণ করেন। একই সময়ে জেলার পাঁচ ইউএনও প্রত্যন্ত এলাকা ঘুরে দরিদ্র মানুষের হাতে কম্বল পৌঁছে দেন। একই সাথে শিশুদের হাতে সোয়েটার ও জ্যাকেট তুলে দেয়া হয়।

এ ছাড়াও এই কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম আযমসহ জেলা প্রশাসনের বিভিন্ন সারে পাঁচ হাজার কম্বল বিতরণ করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বিবেচনা করে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র পৌঁছে দেয়ার জন্য এই বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচীতে আরও ২০ হাজার শিশুর হাতে সোয়েটার ও জ্যাকেট পৌঁছে দেয়া হবে। এছাড়াও ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দেবে জেলা প্রশাসনের কর্মকর্তারা।

তেঁতুলিয়া উপজেলার ইউএনও সানিউল ফেরদৌস, সদর উপজেলার ইউএনও এহতেশাম রেজা, আটোয়ারী উপজেলা ইউএনও সারমিন আক্তার সহ জেলার পাঁচ উপজেলার ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন গ্রাম ও শহরের দরীদ্র মানুষের হাতে এসব শীত বস্ত্র বিতরণ করেন। গভীর রাতে শীতবস্ত্র বিতরণ শেষ হয়। আরও কয়েকদিন শীত বস্ত্র বিতরণ অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews