ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

চোট নিয়ে এবার হ্যাটট্রিক নেইমারের

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: নিয়মিতই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। মেডিকেল টিমের অনুমতি না থাকার পরও স্পোর্তের বিপক্ষে গত শুক্রবার ৩-০ ব্যবধানের জয়ে দুই গোলে অবদান ছিল নেইমারের। গত বুধবার হ্যাটট্রিক করে দলকে বের করে আনলেন অবনমন অঞ্চল থেকে।

ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওতে জুভেন্তুদির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সান্তোস। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেইমার। দীর্ঘ ৩ বছর পর পেশাদার ফুটবলে হ্যাটট্রিক করলেন তিনি। সবশেষ করেছিলেন ২০২২ সালের এপ্রিলে। হাঁটুতে চোট থাকা সত্ত্বেও ব্রাজিলিয়ান এই তারকা দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোলই করেন, যা সান্তোসের জন্য ছিল খুবই দরকারি জয়। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, নেইমার মৌসুম শেষে বাম হাঁটুর মেনিস্কাস চোট সারাতে সম্ভবত আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বার্সেলোনার সাবেক এই তারকা ৫৬তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোল করেন। ১০ মিনিটেরও কম সময় পর ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁতভাবে দ্বিতীয় গোলটি করেন।

এরপর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। কিছুক্ষণ পরই তাকে ৮৩তম মিনিটে বদলি করে নেওয়া হয়। এই জয়ে মৌসুমের এক ম্যাচ বাকি থাকতে সান্তোস অবনমন অঞ্চল থেকে নিজেদের ভালোভাবেই দূরে সরিয়ে নিতে পেরেছে। এখন সান্তোস ভিটোরিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে। ভিটোরিয়াই হলো সেই দল যেটি বর্তমানে চারটি অবনমনস্থানের শেষটিতে রয়েছে। সান্তোস তাদের শেষ ম্যাচে আগামী রবিবার ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর মুখোমুখি হবে। সেখানে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্রথম বিভাগের টিকিট।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২২ বার পঠিত হয়েছে