ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান করে জয়ের পথে পাকিস্তান। ওপেনার সামির মিনহাসের দাপুটে ইনিংসে ৩৪৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান। আটবারের চ্যাম্পিয়ন ভারতকে শিরোপা জিততে হলে রেকর্ড গড়তে হবে।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান।

ফাইনালে এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত। ২০১৪ সালের সেই ম্যাচে ৪০ রানে হেরেছিল পাকিস্তান।

রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।

তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার।

৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ।

দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
১১ বার পঠিত হয়েছে