1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

দীর্ঘ আট বছর পর আগামীকাল সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এতে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর উদ্বোধনী ম্যাচে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি সতীর্থদের ওপর পুরোপুরি আস্থাও রাখছেন তিনি। এ ব্যাপারে রবিবার মিরপুরে সিরিজের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে।

এদিকে ত্রিদেশীয় সিরিজকে ঘিরে আছে নানা পরিকল্পনা। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। বর্তমানে জিম্বাবুয়ের প্রধান কোচ হয়ে আছে স্বদেশীয় গ্রেট হিথ স্ট্রিক। তিনি আগে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেও লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।

সংবাদ সম্মেলনে সাবেক দুই কোচের বিপক্ষে মাঠে নামার ব্যাপারে মাশরাফির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হিথ স্ট্রিক আরো দেড়-দুই বছর আগে গেছেন। হাথুরুসিংহে সম্প্রতি গেছেন। তারা যেমন আমাদের জানেন, আমরাও তাদের পরিকল্পনা জানি। আমরা যেটা চাচ্ছি মাঠে সেটা ৭০-৮০ ভাগ করতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না।

বোলিং অ্যাটাক নিয়ে তিনি বলেন, আমরা ৪ জন পেসার নিয়ে খেলেছি। পেসারদের জন্যই জিতেছি আবার তাদের জন্যই হেরেছি। আমি মনে করি আস্থা সবসময় ছিল কিন্তু ধারাবাহিকতা ছিল না।

এসময় অধিনায়ক ম্যাশ আরও বলেন, সামনে অ্যাওয়ে ম্যাচ অনেক বেশি। বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে খেলতে হবে তাই পেসারদের ওপর আস্থা রাখতে হবে। আর তাদেরও নিজেদের সেরটাই দিতে হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews