ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ম্যাচে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ভুটানের সোনামের

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কেউ পারেননি। আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচে এই প্রথম এক বোলার এক ইনিংসে নিয়েছেন ৮ উইকেট।

২২ বছর বয়সী ইয়েশে এই কীর্তি গড়েন মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। শুক্রবার গেলেফুতে অনুষ্ঠিত ম্যাচে তিনি মাত্র ৭ রান দিয়ে নেন ৮ উইকেট। বল করেন চার ওভার। তার বিধ্বংসী বোলিংয়ে মিয়ানমার গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে।

এর আগে ম্যাচে ভুটান তোলে ৯ উইকেটে ১২৭ রান। এই একপেশে সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের উইকেট সংখ্যা ১২। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।

ইয়েশের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ সাত উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল মাত্র দুবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস নেন ৭ উইকেট। তিনি দেন ৮ রান। ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ নেন ৭ উইকেট। তিনি দেন ১৯ রান।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এমন কীর্তি দেখা গেছে আরও দুইবার। ২০১৯ সালে লেস্টারশায়ারের কলিন অ্যাকারম্যান বার্মিংহাম বেয়ার্সের বিপক্ষে নেন ৭ উইকেট। ২০২৫ সালে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ।

২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইয়েশের। প্রথম ম্যাচেই তিনি নেন ৩ উইকেট। দেন ১৬ রান। এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট ৩৭টি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ বার পঠিত হয়েছে