ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে Logo শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

প্রতিনিধির নাম :

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বর্তমান বিশ্ব বলে মন্তব্য করেছেন খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন বলে রয়টার্স’র খবরে জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা প্রকাশের একদিন পর চিলি ও পেরুর পথে বিমানে পোপ ফ্রান্সিস পারমাণবিক যুদ্ধের ভয়ে ভীত বলেও স্বীকার করেন।পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি মনে করি, আমরা যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। আমি আসলেই এ বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য এ একটি দুর্ঘটনাই যথেষ্ঠ।’

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলার সময় ৮১ বছরের আর্জেন্টাইন এ ধর্মগুরু ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, জাপানি এক কিশোর তার মৃত ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছেন।

জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ওই কিশোর মারা যায়। পোপ ফ্রান্সিস ছবিটির পেছনে ‘যুদ্ধের ফল, (The fruit of war)’ শিরোনামে ইংরেজিতে মাত্র চারটি শব্দ লিখেছেন।

পোপ বলেন, ‘আমি আবারো এটি প্রিন্টের পর বিতরণ করতে চাই। কারণ একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
২৬ বার পঠিত হয়েছে