ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২৮ জানুয়ারি কাঠমান্ডুর মুলপানিতে থাইল্যান্ডের মুখোমুখি হবে তারা।

থাইল্যান্ড ছাড়াও সুপার সিক্সে নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমে- স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

কীর্তিপুরে ৩০ জানুয়ারি স্কটল্যান্ড এবং পহেলা ফেব্রুয়ারি মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড (৬ পয়েন্ট) দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র (৪ পয়েন্ট) তৃতীয় হয়।

৪ ম্যাাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয় নেদারল্যান্ডস। স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ এবং ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় থাইল্যান্ড। টুর্নামেন্টের নিয়মনুসারে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্সে যাবে।

সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের তিন ম্যাচের সূচি :

২৮ জানুয়ারি : বাংলাদেশ-থাইল্যান্ড, মুলপানি

৩০ জানুয়ারি : বাংলাদেশ-স্কটল্যান্ড, কীর্তিপুর

১ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নেদারল্যান্ডস, মুলপানি

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৩২ বার পঠিত হয়েছে