ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

মাঝে মাঝেই মনে হয় খেলোয়াড়রা রোবট হয়ে গেছে: ফেদেরার

প্রতিনিধির নাম :

১৯টি গ্রান্ডস্লাম, ১০০ মিলিয়ন ডলারের বেশি প্রাইজমানি জেতা হয়তো সহজ, কিন্তু একই সঙ্গে সবার কাছে নিজের সম্মানের আসন ধরে রাখা, পণ্যের বাজারে নিজের দাম চড়া রাখা খুব একটা সহজ নয়। দীর্ঘদিন ধরে সেটাই করে দেখিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। কিন্তু এরপরও নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নন ৩৬ বছরের ফেদেরার। তার দাবি তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।

খেলায় নৈপুণ্য দেখালেও অনেক বাঘা বাঘা তারকারা মিডিয়ার সামনে আসতে ভয় পান। ভুল করার ভয়ে কিছু বলতেও অনেক হিসাব করেন। ফলে তারা স্বাভাবিক আচরণটা করতে পারেন না। ফেদেরার তেমন নন। মিডিয়াকর্মীদের সঙ্গে বরং তার বন্ধুত্ব। মিডিয়া কী মজা করবে চার সন্তানের বাবা উল্টো মিডিয়াকে নিয়েই মজা করেন।

মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক নিয়ে ফেদেরার বলেন, কিছু খেলোয়াড় আছেন মিডিয়ার সঙ্গে যাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। আমি চাই আরও বেশি খেলোয়াড় মিডিয়ার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠুক। একে সহজভাবে নিতে শিখুক। ‘ভুল করে কী না কী বলে ফেলব’ -এমনটা নিয়ে উদ্বিগ্ন না হওয়া। সব শব্দের তো দুই রকম অর্থ হয় না। মিডিয়াও জানে খেলোয়াড় কী বোঝাতে চেয়েছে। মিডিয়ারও উচিত ভুলের জন্য খেলোয়াড়কে বেশি চাপে না ফেলা। এতে খেলোয়াড়রা রোবটের মতো আচরণ শুরু করবে। মাঝে মাঝেই আমার মনে হয় খেলোয়াড়রা রোবট হয়ে গেছে (মিডিয়ার সামনে তারা যেভাবে আচরণ করে)। আমি চাই তারা স্বস্তি নিয়ে স্বাভাবিকভাবেই মিডিয়ার সামনে কথা বলবে। আমি সবসময় সেটা চেষ্টা করি। এটা সহজ নয়, কিন্তু আমি চেষ্টা করি।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়ার আলজাজ বেদেনকে হারিয়েছেন ফেদেরার। এ নিয়ে তিনি বলেন, ‘ভাগ্য সহায় ছিল। সেকেন্ড সার্ভ আমার আরও ভালো করতে হবে। আমি সবসময় বাড়তি কিছু দিতে চাই।’ সূত্র : নিউজ অস্ট্রেলিয়া

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
১৮ বার পঠিত হয়েছে