ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

‘টসে জেতাটাই ভুল হয়ে গেছে!’

প্রতিনিধির নাম :

চাপ নেওয়ারও তো একটা সীমা থাকে। মুশফিকুর রহিমের সেই সীমা সম্ভবত ইতোমধ্যে অতিক্রম করে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একের পর এক বিতর্কে বিপর্যস্ত বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ভার গিয়ে চাপছে এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের কাঁধেই।

আর এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মুশফিক, যার স্পষ্ট ছাপ রয়ে গেলো ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে।

পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে রানের পাহাড় গড়ে তুলেছিল প্রোটিয়ারা, যার প্রভাব পড়েছিল বাংলাদেশের ম্যাচ হারা পর্যন্ত। দ্বিতীয় টেস্টেও মুশফিক নিলেন সেই একই সিদ্ধান্ত। যদিও আগের টেস্টের মতো এই টেস্টে আগে বল করার সিদ্ধান্তকে শতভাগ ‘ভুল’ আখ্যা দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রথম দিন শেষে ৪২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা যে ইতোমধ্যে নিয়ে নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ!

মুশফিকের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তাই চলছেই। আর তাই সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী ক্রিকেটার হতাশা প্রকাশ করলেন এভাবে- ‘আমার তো মনে হচ্ছে, টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই! শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনও এমন হয়নি- মনে হচ্ছে টস হারলেই ভালো হয়।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
২৩ বার পঠিত হয়েছে