ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটে ‘বাংলাদেশ’ বানানই ভুল, সমালোচনার ঝড়

প্রতিনিধির নাম :

তিন জাতির টুর্নামেন্ট। আয়োজক বাংলাদেশের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইতোমধ্যে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। মিরপুরে আগামীকাল শুক্রবার সিরিজের হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে ‘বাংলাদেশ’ নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে ‘বি-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা ‘বি-এন-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’! অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি ‘এন’ যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে।

ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। কেউ বলছেন, এ কেমন বিসিবি!! বাংলাদেশ বানানটাই ভুল!!

আরেকজন লিখেছেন, ‘কাগোরে নিয়া বাস করি আমরা? টিকেটে বাংলাদেশ বানানই ভুল!’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
১৯ বার পঠিত হয়েছে