ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

টঙ্গিতে জোড়া খুনের মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫

প্রতিনিধির নাম :

গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর এরশাদনগর থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি দুটি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গীর সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় বিপিএলের ফাইনাল খেলা দেখা অবস্থায় প্রবাস ফেরত দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে আসিফুর রহমান মিম (২৭)। নিহত আক্তার দুবাই এবং আসিফুর ইতালি প্রবাসী ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
২১ বার পঠিত হয়েছে