ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

তরমুজে লবণ ছিটালে কী হয়!

অনলাইন ডেস্ক

চলছে গ্রীষ্মকাল। শুরু হয়েছে ফলের ভরা মৌসুম। বাজারে এসেছে তরমুজ। তাজা তরমুজ খেতে কার না ভালো লাগে! মাঝেমধ্যে অনেকে তরমুজের ওপর লবণ ও চাটমসলা ছিটিয়ে খান। এভাবে তরমুজ খাওয়া কি ভালো? বাড়তি কোনো উপকারিতা মেলে কি? নাকি শুধুই স্বাদের জন্য লবণ ছড়িয়ে তরমুজ খাওয়া? নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়।

তরমুজের স্বাদ বাড়িয়ে তোলে লবণ। এক চিমটে লবণ এনে দেয় তরমুজের ভিন্ন স্বাদ। তরমুজ আরও মিষ্টি খেতে লাগে। কারণ লবণের মধ্যে থাকা ক্লোরাইড আয়ন মিষ্টি স্বাদের রিসেপ্টরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এর জেরে মিষ্টি ভাব আরও বেশি অনুভূত হয়। এককথায় লবণ তরমুজের প্রাকৃতিক মিষ্টতাকে আরও বাড়িয়ে তোলে।

আর ইলেক্ট্রোলাইটের ঘাটতি মিটিয়ে দেয় তরমুজ। তরমুজ শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। এতে ৯২ শতাংশ পানি রয়েছে। এমনকি পটাশিয়ামের মতো মিনারেলও রয়েছে। কিন্তু এতে সোডিয়ামের মাত্রা কম থাকে। এই গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হলে তরমুজের ওপর লবণ ছড়াতেই হবে। কারণ লবণের মধ্যে থাকা সোডিয়াম ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। লবণ ছড়িয়ে তরমুজ খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি মিটিয়ে যায়।

আর লবণ পাকস্থলীতে পাচক রস নিঃসরণ বাড়াতে সাহায্য করে। এর ফলে তরমুজ দ্রুত হজম হয়ে যায়। যদিও তরমুজ সহজপাচ্য। তাও অনেকেরই তরমুজ খাওয়ার পর পেট ফাঁপে। এ সমস্যা অনায়াসে দূর হয়ে যায়, যদি লবণ ছড়িয়ে তরমুজ খান।

পরিমাণের দিকে নজর না দিয়ে তরমুজের ওপর লবণ বা চাটমসলা ছড়ালে চলবে না। তবে বেশি লবণ দেবেন, এতে তরমুজের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আপনার শরীরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশ করে। এক বাটি তরমুজের ওপর এক চিমটে লবণ বা চাটমসলাই যথেষ্ট। লবণ ছাড়াও বিটলবণ কিংবা চাটমসলা এবং লেবুর রস যোগ করতে পারেন। এতেও তরমুজের স্বাদ বাড়বে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৮ বার পঠিত হয়েছে