ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করায় ১ যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

জেলার জীবননগর ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বেলা ১১টার দিকে জীবননগর  উপজেলা শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত  যুবক মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল  ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।

এছাড়াও কাগজপত্র না থাকাসহ অন্যান্য অপরাধে ৫  জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে  সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর  ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তিনি  উপস্থিত  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে  অশোভন আচারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট  জমির উদ্দিন  ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ওই সময় আটক যুবকের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী আজ দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া কাগজপত্র না থাকাসহ অন্যান্য অপরাধে ৪ জনকে ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
১১ বার পঠিত হয়েছে