ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

অনলাইন ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কের হাসানপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে চালবাহি ট্রাক উলটে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।

তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র : যুগান্তর

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
১৩ বার পঠিত হয়েছে