1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: কুমিল্লায় কৃষিমন্ত্রী লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: কুমিল্লায় কৃষিমন্ত্রী

মোঃ ইমরান হোসেন
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। কৃষি খাতে ভর্তুকি প্রদান, ঋণ সহজীকরণ এবং ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের জন্য আয়োজিত একটি বিশেষ কর্মসূচি।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব হলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করতে কাজ করছে। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা এখন সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পাচ্ছেন। এটি একদিকে যেমন উৎপাদন বাড়াতে সাহায্য করছে, অন্যদিকে কৃষকের চাষাবাদের খরচও কমিয়ে আনছে।”
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী স্থানীয় ১,৪৫৮ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews