
হরমুজ প্রণালি ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে’ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ে-নিক বলেন, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক জাহাজ বা কোনো বাহনের এই প্রণালি দিয়ে চলাচলের অধিকার নেই।’
তিনি আরও বলেন, বর্তমানে প্রণালির পরিস্থিতি ‘অস্থায়ী’ এবং লেবাননের পরিস্থিতির পরিবর্তন হলে আবারও এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়া হতে পারে।
এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন-ইরানি প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।