ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

রাখাইনে রোহিঙ্গাদের আবাসনের জন্য ভারত ঘর করে দিচ্ছে’

প্রতিনিধির নাম :

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পাশ্ববর্তী সকল দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে। ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই- এই ধারনাটি ভুল। বাংলাদেশ ও মায়ানমার দুই দেশেই ভারতের বন্ধু প্রতিম দেশ। এজন্য শুরু থেকেই ভারত বাংলাদেশের সব সময় পাশে আছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ভারত কাজ করছে। এজন্য রাখাইন রাজ্যে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিস্তা চুক্তির বিষয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আশা করা যায়, বাংলাদেশের এ সরকারের সময়েই চিস্তা চুক্তি সমস্যার সমাধান হবে।

বাংলাদেশ ভারতের সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে তাতে নানা কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আমরা চলতি বছরে এটা ‘সিঙ্গেল ডিজিটে’ নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূণ্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
১৪ বার পঠিত হয়েছে