ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

আয়োজকদের হারিয়ে শেষ চারে আফগানরা

প্রতিনিধির নাম :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বপ্নের দৌড় বজায় রাখল আফগানিস্তান। কোয়ার্টার ফাইনালে আয়োজক নিউজিল্যান্ডকে একতরফা লড়াইয়ে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নেয় আফগানরা।

ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবীন-উল-হক। ওপেনিং জুটির গড়ে দেওয়া শক্ত ভিতে বড় রানের ইমারত গড়ে তোলে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের জোড়া হাফসেঞ্চুরির দৌলতে প্রথম উইকেটের জুটিতে ১১৭ রান তোলে তারা। রহমানুল্লাহ ৬৯ ও ইব্রাহিম ৬৮ রান করে আউট হন।

এছাড়া হাফসেঞ্চুরি করেন বাহির শাহ ও আজমাতুল্লাহ ওমারজাই। বাহির ৬৭ রানে অপরাজিত থাকেন। ওমারজাই মাত্র ২৩ বলে ৬৬ রান করে আউট হন। তিনি ৩টি চার ও ৭টি ছয় মারেন। আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৮.১ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায়। কাটেন ক্লার্ক দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন। চারটি করে উইকেট নিয়েছেন মুজিব ও কায়িস আহমেদ। একটি উইকেট নিয়েছেন নবীন।

২০২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচের সেরা হন ওমারজাই। শেষ চারের লড়াইয়ে আফগানিস্তান মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
২২ বার পঠিত হয়েছে