ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

অনলাইন ডেস্ক

মেহেরপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার

প্রতিনিধির নাম :

ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মেহেরপুরে আজ অনুষ্ঠিত হয়েছে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আয়োজিত সেমিনারে ভূমি প্রশাসনের ডিজিটাল রূপান্তর, বিদ্যমান চ্যালেঞ্জ, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী সেমিনারের আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিনের জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য এবং সেবা গ্রহণে ভোগান্তি কমাতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা যুগোপযোগী উদ্যোগ। প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত হলে মানুষের সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

সেমিনারে ‘অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জ, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

প্রবন্ধে তিনি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির এবং সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপের ডিজিটাল সংরক্ষণসহ নানা উদ্যোগ ভূমি সেবাকে মানুষের জন্য আরও সহজলভ্য করছে। তবে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার সফল বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি ও জটিলতা কমে আসবে এবং একটি স্বচ্ছ, নিরাপদ ও জনবান্ধব ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে উঠবে।

সেমিনার শেষে ‘ভূমি বিষয়ক’ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন জেলা প্রশাসক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৪৮ বার পঠিত হয়েছে