ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কলম্বিয়ায় ২ আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত শতাধিক Logo মোবাইল খাতে কর সংস্কারে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা Logo দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী Logo ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিতে ও ছাদে ভ্রমণ ঠেকাতে রেল সচিবের দিকনির্দেশনা Logo ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী Logo ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৮৪১ কোটি টাকা Logo কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ Logo মেহেরপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার Logo জার্মানিতে ভবন ধসের ধ্বংসস্তূপ থেকে নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি অত্যন্ত বেদনাবিধুর ও স্তম্ভিত। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রামিসাসহ এ পর্যন্ত যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের সবার প্রতি দেশবাসীর গভীর স্নেহ, মায়া ও মমতা রয়েছে। এইসব বর্বরোচিত ঘটনার প্রতি জাতির চেতনা ও সমবেদনা ব্যক্ত করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গিয়ে হাজির হয়েছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের কঠোর আইনি উদ্যোগ এবং এই অপরাধের বিরুদ্ধে জনগণের মনে যে ক্ষোভ রয়েছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন। আপনাদের তৈরি এই শক্তিশালী জনমতের ওপর ভর করেই সরকার আগামীতে আরো কঠোর ও কার্যকরী আইন তৈরি করতে পারবে, যাতে সমাজ থেকে এই ধরনের শিশু নির্যাতনের মতো অপরাধ চিরতরে নির্মূল করা যায়।’

গ্রামাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার আমাদের জন্য ভালো। তবে তা যাতে আমাদের নির্দিষ্ট কারিকুলামের মধ্যে এবং সবকিছুর মধ্যে নিয়মকানুন মেনে চলে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট কাজ করছেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, থানায় মামলা নিতে বিলম্ব প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি নিজেও দৈনিক পত্রিকায় খবরটি পড়েছি। তবে বিষয়টি সম্পর্কে আমার কাছে এখনো কোনো পরিষ্কার বা আনুষ্ঠানিক তথ্য আসেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে কথা বলেছেন, বিস্তারিত তথ্য তিনিই বলবেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২ ঘন্টা আগে
১৩ বার পঠিত হয়েছে