ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল দুই জনের

প্রতিনিধির নাম :

জেলার তালা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে নাসিম ফকির (৩৬) ও একই গ্রামের হাফিজুল ফকিরের ছেলে মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান (১৮)। তারা দু’জন সর্ম্পকে প্রতিবেশী দাদা ও নাতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হন।

মোটরসাইকেলে তার সঙ্গে আরোহী ছিলেন মেহেদী। পথিমধ্যে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া এলাকায় চুকনগর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-অ-১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পরই মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী মেহেদী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর থেকে মোটরসাইকেল চালক নাসিমের মরদেহ উদ্ধার করেন। এদিকে স্থানীয়রা আহত মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বাসস’কে জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নাসিমের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, মোটর সাইকেল আরোহী গুরুতর আহত মেহেদী হাসান খুলনা মেডিকেলে মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু খুলনা মেডিকেলে তার মৃত্যু হয়েছে, সেহেতু তার ময়নাতদন্ত সেখানেই হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
২৭ বার পঠিত হয়েছে