ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

সাধারণত ছুটির দিন হলেই রাস্তায় নামে তারা। ফাঁকা রাস্তায় প্রাইভেট কারে করে বের হয় তিন থেকে চারজন। রিকশা আরোহী বা পথচারীদের ব্যাগ টেনে দ্রুত চলে যায় এই ছিনতাইকারী চক্র। চক্রের দুই সদস্যকে রাজধানীর মিরপুর থেকে ছিনতাই কাজে ব্যবহূত একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আব্দুল আউয়াল হাওলাদার ও মোহাম্মদ বেলাল। গত মঙ্গলবার রাতে সেকশন-১, সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, ২৬শে জানুয়ারি ভোরে মিরপুরের সেকশন-৬, ব্লক-ক, প্রশিকা অফিসের বিপরীতে স্বপ্ন শপের সামনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে গ্রেপ্তারকৃত আউয়াল ও বেলালের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে সাদা রঙের একটি করোলা প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ ১৩-৪৬৫৬) তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলফোনও জব্দ করা হয়। তারা দুজনই মহাখালীর সাততলা বস্তিতে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোয় বেশিরভাগ রিকশা যাত্রীদের টার্গেট করে। যাত্রীদের কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মহিলাদের ভ্যানিটি ব্যাগটি ইত্যাদি সুযোগ বুঝে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া কখনো কখনো রিকশার গতিরোধ করে অস্ত্র দেখিয়ে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের দৃষ্টি এড়ানোর জন্য প্রাইভেটকারের নম্বর প্লেট বরাবর পেছনে উঁচু বাম্পার ব্যবহার করে। তারা ছিনতাইকাজে বেশির ভাগ ভোরের সময়টাকেই বেছে নেয়। ছুটির দিনেই বেশিরভাগ ছিনতাই করে থাকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
১৬ বার পঠিত হয়েছে