ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

খেলাধুলা ডেস্ক

ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন ডেসকাটে

প্রতিনিধির নাম :

ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে। চলতি মাসে অনুষ্ঠিত ইংল্যান্ড সফর শেষে দায়িত্ব ছাড়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে জানান ৪৬ বছর বয়সী ডেসকাটে।

এমন খবরই জানিয়েছে ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকইনফো। তারা জানায়, চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডেসকাট।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে ভারত।

ক্রিকইনফো আরও জানিয়েছে, ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচিং প্যানেলে যোগ দিবেন ডেসকাটে।

তবে ডেসকাটের বিষয়ে এখনো বিসিসিআই বা কেকেআরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গৌতম গাম্ভীর। ভারতের প্রধান কোচ গাম্ভীরের সহকারী হিসেবে ভারত দলের কোচিং  প্যানেরে যুক্ত হন ডেসকাটে।

ডেসকাটে দলের কোচিং প্যানেলে যুক্ত থাকা অবস্থায় ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে টিম ইন্ডিয়া।

কিন্তু টেস্ট ফরম্যাটে ভারতের পারফরমেন্স ছিল হতাশাজনক। ২০২৪ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে ভারত।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
২০ বার পঠিত হয়েছে