ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী Logo যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান Logo এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা Logo এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ Logo পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর Logo ইতালির রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে Logo বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর Logo বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

খেলাধুলা ডেস্ক

জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি

প্রতিনিধির নাম :

ওপেনার জিসান আহমেদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি ৭ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৮৯ রানে জিতেছিল স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় মালয়েশিয়া। ৫ বলে খেলেও রানের খাতা না খুলে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন মালয়েশিয়ার ওপেনার সাইফ উল্লাহ। অন্যপ্রান্তে ২০ বলে ১৮ রান করে এইচপির বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আসলাম খান।

১৯ রানে ২ উইকেট পতনের পর ৫৮ রানের জুটি গড়েন মালয়েশিয়ার অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল। দু’জনের ধীর গতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের মামুলি সংগ্রহ পায় মালয়েশিয়া।

২ চারে ৩৩ বলে ৩০ রানে থামেন আকিল। ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন আজিজ। এই দু’জনকে শিকার করেন এইচপির পেসার আবু হায়দার রনি। এছাড়া রুবেল ও রাকিবুল ১টি করে উইকেট শিকার করেন।

১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মারমুখী মেজাজে শুরু করেছিলেন জিসান ও জাওয়াদ আবরার। দ্বিতীয় ওভারে দু’টি করে চার-ছক্কায় ৮ বলে ২৩ রান তুলে থামেন জাওয়াদ। তিন নম্বরে নেমে ৩ বলে ৪ রানে আউট হন আরিফুল ইসলাম।

দ্রুত ২ উইকেট পতনের পর সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জিসান। ৮ বলে ১২ রান করে সাব্বির থামলেও শামীম পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন জিসান। মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন জিসান। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামীম।

মালয়েশিয়ার হয়ে আরিফ দু’টি ও প্রশান্ত ১টি উইকেট নেন।

টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও মালয়েশিয়া। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
২৩ বার পঠিত হয়েছে