ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৩০ মণ জাটকা জব্দ

প্রতিনিধির নাম :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে এ অভিযান চালায়। অভিযানে সুন্দরবন-৯, এমভি সাত্তার খান-১, এমভি জামাল-৬, এমভি জাহিদ-৪, এমভি রাসেল-৪ এবং এমভি নিউ সাব্বির-৩ নামক যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে আনুমাণিক সাড়ে ৩ লাখ টাকার ৩০ মণ জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ হওয়া জাটকাগুলো সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয় বলেও জানানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
৮ বার পঠিত হয়েছে