ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল Logo বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক Logo চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

ওপেনারদের বার্তা দিলেন তামিম

প্রতিনিধির নাম :

স্পোর্টস: মাঠে সতীর্থরা উইকেটের জন্য দিশেহারা। প্রথম দিন শেষেই ব্লুমফন্টেইন টেস্টে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। বাইরে বসে দেখতে মোটেও ভালো লাগছে না চোটের কারণে ছিটকে পড়া তামিম ইকবালের। বাইরে থেকে সতীর্থদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন সহ-অধিনায়ক।
রানের পাহাড় গড়ছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টিকে থাকতে বাংলাদেশেরও বিশাল ইনিংসের কোনো বিকল্প নেই। তার জন্য পথ দেখাতে হবে ওপেনারদের। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে টিকে থাকার সঙ্গে রান খোঁজার তাগিদ দিয়েছেন তামিম।
“কাল যারাই মাঠে ছিল, তারা দেখেছে এই কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান কিভাবে খেলেছে। এখানে রানের কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার বার্তা হবে, রানের চেষ্টার সঙ্গে ভালো বলগুলো ভালোভাবে সামলাও।”
“শেষ টেস্টে যেমন করেছি, তার চেয়ে অনেক ভালো ব্যাটিং করতে হবে। আমি মনে করি, প্রথম টেস্টে যা করেছি, আমরা তার চেয়ে অনেক ভালো দল। আমরা এর চেয়ে অনেক ভালো করতে পারি। (এখানে প্রথম ইনিংসে) আমাদের ভালো একটি স্কোর করতে হবে এবং এরপর ম্যাচের চিত্রটা দেখতে হবে।”
ম্যানগাউং পার্কে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪২৮/৩। বোলারদের জন্য কঠিন একটি দিন গেছে। এই মুহূর্তে তাদের পাশে থেকে উৎসাহ দেওয়া সবচেয়ে জরুরি মনে করেন তামিম।
“প্রথম দিনটি আমাদের জন্য মোটেও আদর্শ দিন ছিল না। আমি মনে করি, ওরা অনেক রান করেছে। দ্বিতীয় দিন আমাদের আরও ভালো জায়গায় বল করতে হবে।”
“আমাদের বোলারদের সেই সামর্থ্য রয়েছে। ওদের একটু সমর্থন আর আত্মবিশ্বাস দেওয়া প্রয়োজন যে, ওরা ভালো জায়গায় বল করতে পারে। দ্রুত ওদের উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।”
বাঁ ঊরুর পেশিতে চোট পাওয়ায় প্রথম টেস্টে শতভাগ দিতে পারেননি তিনি। সেই চোটে খেলা হচ্ছে না দ্বিতীয় ও শেষ টেস্টে। তামিম আত্মবিশ্বাসী ওয়ানডে সিরিজে শুরু থেকেই ফিরতে পারবেন তিনি।
“দক্ষিণ আফ্রিকায় আমরা খুব বেশি খেলতে আসি না। এটা আমাদের জন্য বড় সুযোগ। একটা সেঞ্চুরি বা ফিফটি ব্যাটসম্যানদের ভালো করতে অনেক আত্মবিশ্বাস দেয়।”
“চোটের জন্য খেলতে না পেরে আমি হতাশ। ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি, দেখি কি করতে পারি।”
আগামী বৃহস্পতিবার এই মাঠেই হবে প্রস্তুতি ম্যাচ। ১৫ অক্টোবর কিম্বার্লিতে হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
১১ বার পঠিত হয়েছে