1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

পিএসসির কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বার রাষ্ট্রপতির

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্যদের প্রতি তাদের সার্বিক কার্যক্রমে আরও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসির প্রতি জনগণ আস্থা অর্জন করতে পারবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক প্রতিবেদন ২০১৭ পেশকালে তিনি ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলকে এই কথা বলেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের আস্থা অর্জনে পিএসসিকে যথাযথভাবে কাজ করতে হবে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি হামিদ কমিশনের সব কাজেকর্মে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে পিএসসির সদস্যদের পরামর্শ দিয়েছেন।

পরীক্ষা পদ্ধতি ও প্রার্থী নির্বাচন প্রক্রিয়াসহ পিএসসির কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি হামিদ পিএসসিকে ‘সর্বোত্তাম কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে প্রতিনিধিল রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করে।

রাষ্ট্রপতির তার কাছে প্রদত্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণসহ পিএসসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পিএসসির চেয়ারম্যান বলেন, পিএসসি পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়ন শেষে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

তারা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews