ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

আগামীকাল ঢাকা আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম :

তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার বাংলাদেশে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। ঢাকা-হ্যানয় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও দু’দেশের মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যেই তিনি এই সফর করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন দিনের সফরে গত শুক্রবার ভিয়েতনামের প্রেসিডেন্ট ভারত আসেন। সেখান থেকে সরাসরি তিনি রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

বিমানবন্দরে ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অবস্থান করবেন।

সফরসূচি অনুযায়ী, ত্রান দাই কুয়াং রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরদিন সোমবার সকাল আটটার দিকে ভিয়েতনামের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একটি গাছের চারা রোপণ করবেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

এরপর সকাল সাড়ে নয়টার দিকে ধানমিন্ডতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

একই দিন সকাল ১০টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ওই বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী কুয়াং সোমবার বেলা তিনটা ৪০ মিনিটে জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে একটি বৈঠক করবেন।

এর আগে বেলা আড়াইটায় হোটের সোনারগাঁওয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরপর ৬ মার্চ মঙ্গলবার সকাল নয়টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রধানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের এক বৈঠকে যোগ দেবেন এবং পরে ‘ভিয়েতনাম কালচারাল ডেজ ইন বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।

ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
১৮ বার পঠিত হয়েছে