1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

রাষ্ট্রপতি ভারত যাচ্ছেন আজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১ মার্চ অনুষ্ঠেয় সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দেবেন।

চার দিনের এই সফরে আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারত, ফ্রান্স ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আবদুল হামিদের।

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় আইএসএ সম্মেলনে বিশ্বের ১২১টি দেশ অংশ নেবে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়।

আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার আগে আসাম ও মেঘালয়ে যাবেন আবদুল হামিদ। ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় সেখানে অবস্থান করা বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি। সেখানে আসাম ও মেঘালয়ের গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আবদুল হামিদের। মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি।

আইএসএ সম্মেলন শেষে ১২ মার্চ দেশে ফিরবেন আবদুল হামিদ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews