ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতির জনকের জন্মদিন পালিত

প্রতিনিধির নাম :

লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পরে স্থানীয় সামাদ স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
১০ বার পঠিত হয়েছে